সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটির ভিপি বশিরকে ইশা ছাত্র আন্দোলনের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় মাসা ইউনিভার্সিটির নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) বাংলাদেশী শিক্ষার্থী বশির ইবনে জাফর এর বাংলাদেশে আগমন উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের নেতৃবৃন্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন।

আজ বৃহস্পতিবার দেশে ফিরে আসলে বিমানবন্দরে আনন্দচিত্তে তাকে বরণ করে নেয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর পূর্বের নেতৃবৃন্দ। সেসময় উপস্থিত ছিলেন শাখার সভাপতি মুহাম্মাদ আখতারুজ্জামান মাহদী। সহ-সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ সহ নগর নেতৃবৃন্দ।

দেশে আগমনের কারণ জানিয়ে তিনি বলেন, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে পরিবারের সাথে দেখা করতে তিনি দেশে এসেছেন।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মালয়েশিয়ার অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় মাসা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী বশির ইবনে জাফর। ২০২০ সেশনের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বশিরসহ নয়জন।

দেশটির প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসুর মতো স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল (এসআরসি) নির্বাচনের আয়োজন করা হয়। স্থানীয় শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্ট পদটি সংরক্ষিত রেখে বাকি আরও আটটি পদ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই এসআরসি নির্বাচনের আয়োজন করে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সাত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ৬৮৩ ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশি এই শিক্ষার্থী।

বশির ইবনে জাফরকে সাপোর্ট দেয়ার জন্য প্রথমত সকল বাংলাদেশি শিক্ষার্থী, মালয়েশিয়ান এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীবৃন্দসহ দূর থেকে দেশ-বিদেশের সকল প্রিয় মানুষদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল বিভাগে অধ্যয়নরত বশির ইবনে জাফরের বাড়ি কিশোরগঞ্জের শোলাকিয়ায়। কওমি মাদ্রাসা ও কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি কোরআনের হাফেজও। রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর স্কলারশিপে মালয়েশিয়ায় পড়াশোনার করতে যান তিনি। দেশে থাকতে তিনি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর পূর্বের সাবেক স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ