সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুরে শেখ হাসিনাকে টেলিফোন করে নরেন্দ্র মোদি এ শুভেচ্ছা জানান।

দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে এসময় ১৫ মিনিট ফোনালাপ হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদিকে নববর্ষের শুভেচ্ছা জানান। এছাড়া ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চলছে বর্ষবরণ উৎসব। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকাজুড়ে মানুষ পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে বরণের উৎসবে মেতেছে।

বিশ্বের দেশে দেশে আনন্দ-উদ্দীপনা, উচ্ছ্বাস দেখা গেছে মানুষের মধ্যে। ২০১৯ সালকে বিদায় জানিয়ে আগামী ২৪ ঘণ্টায় একে একে ২০২০ সালকে বরণ করে নেবে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের দেশগুলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ