শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বাণিজ্য মেলায় ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হলো ১ জানুয়ারি। মাসব্যাপী বাণিজ্য মেলাকে কেন্দ্র করে যান চলাচল স্বাভাবিক রাখতে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে  বলা হয়, বাণিজ্য মেলায় দেশি-বিদেশিসহ প্রচুর লোকের সমাগম হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন যানবাহনযোগে মেলায়। মেলায় দর্শনার্থীরা সঠিক পথে ও সুষ্ঠুভাবে গমনাগমন, সুশৃঙ্খল যানবাহন পার্কিং ও বাহিরসহ মেলা উপলক্ষে আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মেলায় আগত যানবাহনের পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান: ১ নম্বর পার্কিং (ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (ডিআইটিএফ)-২০২০-এর ভিআইপি গেট থেকে প্রধান গেট পর্যন্ত খালি জায়গা), ২ নম্বর পার্কিং (ডিআইটিএফ-২০২০-এর ২ নম্বর গেট সংলগ্ন খালি জায়গা), ৩ নম্বর পার্কিং (র‌্যাব-২ অফিসের বিপরীত কলোনি মাঠ), ৪ নম্বর পার্কিং (র‌্যাব-২ অফিসের উত্তর পাশে সরকারি কলোনি মাঠ), ৫ নম্বর পার্কিং (জি টাইপ কলোনি মাঠ), মোটরসাইকেল পার্কিং (বিআইসিসি এর পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা, মেলা "ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার" এর সামনে এবং পিডব্লিউডি অফিসের ভেতরে ফাঁকা জায়গা)।

মেলার প্রবেশ পথ: যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে ধানমন্ডি-নিউমার্কেটের দিক থেকে মিরপুর রোড ব্যবহার করে মেলায় আসবেন, তারা রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ, নতুন সড়ক ব্যবহার করে গণভবন হাইস্কুল ক্রসিং হয়ে মেলায় প্রবেশ এবং ২ নম্বর পার্কিং ব্যবহার করবে।

যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে গাবতলী, মোহাম্মদপুর ও আশপাশ এলাকা হতে মেলায় আসবেন, তারা শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে প্রবেশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র‌্যাব-২ অফিসের বিপরীতে সরকারি কলোনি মাঠে (৩নম্বর পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে পারবেন।

পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশ এলাকা হতে মেলায় যারা আসবেন, তারা আগারগাঁও লাইট ক্রসিং ডানে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট হয়ে র‌্যাব-২ অফিস এর বিপরীত কলোনি মাঠ (৩নম্বর পার্কিং) এর পাশের মাঠে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে (৪নম্বর পার্কিং) ও (৫ নম্বর পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করবেন।

যারা যানবাহন নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে মেলায় আসবে, তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও পরিকল্পনা কমিশন এর মধ্যবর্তী রাস্তা দিয়ে মেলায় প্রবেশ করবে এবং ১নম্বর পার্কিং ব্যবহার করবেন।

মোটরসাইকেল নিয়ে যারা মেলায় আসবেন, তারা বিআইসিসি এর পশ্চিমপার্শ্বে ফাঁকা জায়গা, "ট্রাফিক কমান্ড এ্যান্ড কন্ট্রোল সেন্টার" এর সামনে এবং পিডব্লিউডি অফিসের ভিতরে ফাঁকা জায়গায় পার্ক করে মেলায় প্রবেশ করবেন। সংশ্লিষ্টদের হেলমেট নিজ হেফাজতে রাখবেন। মেলা প্রাঙ্গণে নির্দিষ্ট ফি'র বিনিময়ে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা পার্কিং এলাকায় গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখতে ডিএমপি’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

মেলার বহির্গমন পথ: মেলার ১ নম্বর পার্কিং হতে বের হওয়ার ক্ষেত্রে পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরে বাংলানগর শিক্ষা প্রকৌশল ভবন ডানে মোড় নিয়ে বেগম রোকেয়া সরণীতে প্রবেশ করতে হবে।

মেলার ২নম্বর পার্কিং হতে বের হওয়ার সময় গণভবন স্কুল ক্রসিং হতে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে মিরপুর রোডে প্রবেশ করতে হবে। মেলার ৩, ৪ ও ৫ নম্বর পার্কিং হতে বের হওয়ার সময় শ্যামলী-আগারগাঁও লিংক রোড হয়ে মিরপুর রোড ও বেগম রোকেয়া সরণী উভয় রাস্তায় প্রবেশ করতে পারবেন।

সরকারি ছুটির দিন: মেলা চলাকালীন সরকারি ছুটির দিনে খামারবাড়ি হতে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যানবাহন নিয়ন্ত্রণের সুবিধার্থে শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনে আগারগাঁও (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। এই সড়ক ব্যবহারকারীগণকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।

রোড ডাইভারশন: মেলা চলাকালীন অত্র এলাকায় বসবাসকারি, সরকারি-বেসরকারি দপ্তরে আগত গাড়ি ও শুধুমাত্র মেলায় প্রবেশকারী গাড়ি ব্যতীত অন্য যানবাহনকে কয়েকটি সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। যেসব সড়ক পরিহার করতে হবে সে গুলো হচ্ছে-শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক (পশ্চিম মাথা) ও সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ গেট হতে গণভবন স্কুল হয়ে পিডব্লিউডি ক্রসিং হয়ে বিআইসিসি পর্যন্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ