শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নতুন বছরে যে দোয়াটি বেশি বেশি পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

নতুন বছর শুরু হয়েছে। নতুন বছরের শুরুতে মুসলমানের উচিত নিজেদের ঈমান-ইসলামের নিরাপত্তা ও নিজের জীবনের শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আর সেজন্য আল্লাহর রাসুল সা. ও সাহাবায়ে কেরাম দোয়া শিখিয়েছেন।

দোয়াটি হলো- اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ
উচ্চারণ-আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালঅমাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি। (আল-মুঝাম আল আওসাত)

অর্থ- হে আল্লাহ আমাদের ঈমান, ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। শয়তানের মোকাবেলায় আমাদের সাহায্য করুন।

আবার অনেক আলেমগণ এ দোয়াটিও পড়তে বলেছেন।

ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮْﺏِ ﻭَ ﺍْﻻَﺑْﺼَﺎﺭِ ﻳَﺎ ﻣُﺪَﺑِّﺮَ ﺍﻟَّﻴْﻞِ ﻭَ ﺍﻟﻨَّﻬَﺎﺭِ
ﻳَﺎ ﻣُﺤَﻮِّﻝَ ﺍﻟْﺤَﻮْﻝِ ﻭَ ﺍْﻻَﺣْﻮَﺍﻝ ﺣَﻮِّﻝْ ﺣَﺎﻟَﻨَﺎ ﺍِﻟﻰ ﺍَﺣْﺴَﻦَ ﺍﻟْﺤَﺎﻝِ

উচ্চারণ: ইয়া মুকাল্লিবাল কুলূবি ওয়াল আবছার, ইয়া মুদাব্বিরাল-লাইলি ওয়ান-নাহার; ইয়া মুহাওয়িলাল-হাওলি ওয়াল-আহওয়াল, হাওয়িল হালানা ইলা আহসানিল হাল।

অর্থ: হে অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ পরিবর্তনকারী! হে রাত ও দিনের আবর্তনকারী! হে সময় ও অবস্থা পরিবর্তনকারী! আমাদের অবস্থা ভালোর দিকে উন্নীত করুন। (দিওয়ানে আলী, নাহজুল বালাগাহ)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ