বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের জেএসসি পরিক্ষায় পাশের হার ৮৭.২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

এ বছরেই প্রথম বারের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ডিসেম্বর) মঙ্গলবার দুপুর ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম।

মো.শামছুল ইসলাম বলেন,প্রথমবারের মতো ময়মনসিংহ শিক্ষাবোর্ডের(জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৭.২১ শতাংশ। আর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০৩ জন শিক্ষার্থী।

তিনি আরো জানান, এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এক হাজার ৪৮৪ বিদ্যালয়ের এক লাখ ৬১ হাজার ৩৫৯ পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪০ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী।

এ সময় বোর্ডের সচিব প্রফেসর কিরীট কুমার দত্ত, কলেজ পরিদর্শক হাবিবুর রহমান, উপ-সচিব মশিউল আলম, মো. মনিরুজ্জামান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহসিনা বেগম উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ