সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মোবাইলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মোবাইল ফোনের ব্যবহারে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোবাইল ফোনের সঠিক ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কে এম খালিদ বলেন, বাঙালির আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি বুকে ধারণ করতে হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাংস্কৃতিকে ফুটিয়ে তুলেছিলেন।

হবিগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিল্লাদ, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ