সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মধ্যপ্রাচ্যে প্রথম নারী বাংলাদেশি রাষ্ট্রদূত নাহিদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনিই হলেন মধ্যপ্রাচ্য কোনো দেশে নিয়োগ পাওয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাহিদা বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের অফিসার। বর্ণাঢ্য কূটনীতিক জীবনে তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়েরর ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী নাহিদা পরবর্তীতে নেদারল্যান্ডের হেগ একাডেমি অব ইন্টারন্যাশনাল ল’ থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল’ বিষয়ে প্রশিক্ষণ নেন। এছাড়া তিনি ফ্রান্সের প্যারিসের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডিমিনিস্ট্রেশন থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। তিনি ফরাসি, ইংরেজি ও বাংলায় পারদর্শী। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ