সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা আশরাফ আলীর মৃত্যুতে মহিউস সুন্নাহর শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মজলিসে দাওয়াতুল হকের আমির, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার জন্য দোয়া করেন, আল্লাহ তায়ালা যেনো তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাত নসিব করেন। আমিন।

শোক বার্তায় তিনি বলেন, ‘আল্লামা আশরাফ আলী বহু গুণে গুণান্বিত ছিলেন। আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তার ছাত্র, মুরিদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।’

কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর জানাজা নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হবে।

আল্লামা আশরাফ আলী রহ. কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ফলডার পাড় গ্রামে জন্মগ্রহণ করেন।  ২০১৩ সাল থেকে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় হাদিসের দরস দিচ্ছিলেন। প্রিন্সিপাল হিসেবে এই মাদরাসাটিকে সুনামের সাথেই পরিচালনা করে আসছিলেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছিলেন তিনি।

আরএম/