সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর।

তিনি বলেছেন, শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী ছিলেন নির্লোভ, নির্ভিক, হক্কানী আলেম। কুরআন-হাদিস প্রচার প্রসারে তার অপরিসিম ত্যাগ ও কুরবানী জাতির কাছে চীর স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে জাতি একজন হক্কানী-রাব্বানী আলেমকে হারালো। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং মহান আল্লাহ তা‘আলার দরবারে তার রূহের মাগফেরাত কামনা করছি।

আজ সকালে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়ায় মরহুম শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী সাহেবের মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত দোয় মাহফিলে তিনি এসব কথা বলেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা বাহাউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সানা উল্লাহ, মুফতি আ ফ ম আকরাম হুসাইন ও মাওলানা তাসলিম হাসান প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ