সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা আশরাফ আলী রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।

আজ এক শোক বাণীতে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মাওলানা আশরাফ আলী ছিলেন দেশের বিশিষ্ট আলেমেদ্বীন, হাদিস শাস্ত্রের পন্ডিত ও বয়োবৃদ্ধ আলেম। তিনি অসংখ্য মাদরাসায় হাদীসের দরস দিয়েছেন এবং বহুসংখ্যক মাদরাসা প্রতিষ্ঠাতা ও অসংখ্য দীনি শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন।

চরমোনাই পীর বলেন, কওমি মাদরাসার সনদের স্বীকৃতিসহ কওমি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে মরহুমের বিশেষ অবদান স্মরণীয় হয়ে থাকবে। দীনি শিক্ষার প্রচার ও প্রসারে মরহুমের বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। একই সাথে মরহুম আল্লামা আশরাফ আলী রহ. দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামেও নিবেদিতপ্রাণ ছিলেন। মরহুমের ইন্তেকালে জাতি একজন নিবেদিতপ্রাণ আলেমেদ্বীনকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।

তিনি আরও বলেন, মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের সকল নেককাজকে কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন।

এদিকে মরহুম আল্লামা আশরাফ আলী রহ. মাগফিরাত কামনা করে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের অফিসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ