শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভিপি নুরের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে হামলার ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৩৭ জনের বিরুদ্ধে ভিপি নুরের করা মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেটের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট থেকে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ সরকার, খানসামা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিম, সদস্য রাকেশ গুহ, ভেড়ভেড়ী ইউয়িন ছাত্রলীগের সভাপতি মোস্তাওফিক আহমেদ শামীম ও ৩নং আংগারপাড়া ইউনিয় ছাত্রলীগের আহ্বায়ক লিটন ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, ডাকসুর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং দিনাজপুরের খানসামা উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ডাকসুর নির্বাচিত সদস্য রকিবুল ইসলাম সেদিন ওই ঘটনায় অনুপস্থিত থাকার পরও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভিপি নুরের এই মিথ্যা মামলা আমরা কোনোভাবেই মেনে নেব না।

এই মামলা ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ