বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোখলেছুর রহমান সুবিল্লা (৩৯) নামে এক ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, তিন রাউন্ড কার্তুজ ও চারটি রামদা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে সোনাইমুড়ী উপজেলার পূর্ব নাটেশ্বর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আবদুল্লাপুর গ্রামের বদ্ধ বাড়ির কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সুবিল্লা জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ইসহাক মিয়ার ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, একদল টহল পুলিশ গভীর রাতে আবদুল্লাপুর গ্রামে টহল দিচ্ছিল। এ সময় সেখানে থাকা একদল ডাকাত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে মারা যান সুবিল্লা। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহত সুবিল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ