শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

জুতা পায়ে জানাজার নামাজ পড়ার বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আব্দুল্লাহ বিন রফিক: জানাজার নামাজে আমাদের অনেকের একটা দ্বন্দ-সন্দেহ কাজ করে। জানাজা পড়তে গিয়ে দেখি জুতো ও স্যান্ডেল পায়ে লোকেরা জানাযার নামায পড়ে ফেলছে। মনে প্রশ্ন জাগে, এটা কি ঠিক? তাদের নামায হচ্ছে তো? কারণ ৫ ওয়াক্ত নামায আমরা জুতো ছাড়াই আদায় করি।

জানাজা নামাযও সাধারণত জুতা ছাড়া আদায় করা হয়। তাহলে এভাবে যারা ‍জুতা নিয়ে জানাজার নামাজে শরীক হচ্ছেন তাদের নামাজ কি আদৌ হচ্ছে? কিংবা জুতা খুলে তার ওপরে দাঁড়িয়ে আবার অনেকে নামাজ আদায় করেন তাদের নামাজেরই বা কী বিধান?

এখানে মূলকথা হলো, স্যান্ডেল বা জুতায় কোনো নাপাক বা অপবিত্র বস্তু না থাকলে জুতা পড়ে নামাজ আদায় করতে কোনো অসুবিধে নেই। নাপাক বা অপবিত্র বস্তু স্যান্ডেলের নিচে থাকলে সেটা খুলে তার ওপরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে। তবে ভূমি পবিত্র থাকলে স্যান্ডেল বা জুতা খুলে পবিত্র মাটিতে দাঁড়িয়ে নামাজ আদায় করা উত্তম ।

সূত্র: আল বাহরুর রায়েক: ২/৩১৫;  ফাতাওয়া আলমগিরি: ১/৬২;  এমদাদুল আহকাম: ২/৪৪৬

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ