শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সংকটে বিরোধীদের ঐক্যের ঘোষণা মাওলানা ফজলুর রহমানের লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই ২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় ইসলামী যুব আন্দোলনের নতুন লোগো অনুমোদন গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা

রামলীলা ময়দানে ভাষণ দিবেন মোদী, শুধু তার নিরাপত্তায় ৫ হাজার সৈন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মধ্য দিল্লির রামলীলা ময়দানের আশপাশে নিরাপত্তা জোড়দার করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোববার একটি জনসভায় ভাষণ দিবেন।

দ্যা হিন্দুস্তান টাইমস জানায়, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য রামলীলা ময়দান থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচার শুরু করবেন তিনি।

নিরাপত্তা সংস্থা রামলীলা ময়দানের আশেপাশের অঞ্চলগুলিকে নো-ফ্লাই অঞ্চল ঘোষণা করেছে, প্রধানমন্ত্রীর সমাবেশকে বন্ধ করার চেষ্টা হতে পারে এমন গোয়েন্দা তথ্য মাথায় রেখে এমন নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানা যায়।

রামলীলা মাঠ ও তার আশেপাশে প্রায় ৫,০০০ নিরাপত্তারক্ষী ও ট্রাফিক পুলিশ নিরাপত্তা জোড়দার করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা গার্ডের (এনএসজি) বিমানবিরোধী ও অ্যান্টি-ড্রোন স্কোয়াড যেকোন বিমান হামলা মোকাবেলায় অবস্থান নেওয়া হয়েছে।

দিল্লি পুলিশের মুখপাত্র মনদীপ সিং রন্ধাওয়া বলেছেন, যে কোনও অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য বিশেষ নিরাপত্তা গোষ্ঠী (এসপিজি) এবং দিল্লি পুলিশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি থ্রি-লেয়ার সিকিউরিটি কভার বসানো হয়েছে।

এদিকে দেশেজুড়ে এনআরসি ও সিএএ-বিরোধী বিক্ষোভ চলছে দেশের আটটি প্রধান শহরে। এতে প্রায় নিহত হয়েছেন ২১ জন।

হিন্দুস্তান টাইমস থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ