বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র

মিয়ানমারের আদালতে ৯৩ রোহিঙ্গার কান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপযুক্ত কাগজ ছাড়া ভ্রমণ করায় গ্রেপ্তার করা হয়েছে শিশুসহ ৯৩ জন রোহিঙ্গা।

জানা যায়, তাদের শুক্রবার মিয়ানমারের একটি আদালতে হাজির করা হয়। তাদের বিচার কাজ পরিচালনা করছে দেশটির সরকার। ধারণা করা হচ্ছে তাদেরও তাড়িয়ে দিবে দেশ থেকে।

২৮ নভেম্বর দেশটির পশ্চিমে অবস্থিত রাখাইন থেকে ইরাওয়াদি পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। ৯৩ জনের এ গ্রুপে রয়েছে ২৩ জন শিশু।

পাথেইন এলাকার একটি আদালতে হাজির করা হলে রোহিঙ্গাদের পরবর্তী শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি সময় ধার্য করা হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হলে আটকদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অথবা তাদের নির্বাসিত করা হতে পারে বলে ধারণা করছে মানবাধিকার সংস্থাগুলো।

রোহিঙ্গাদের আইনজীবী আদালতে থাজিন মিইন্ট মিয়াত উইন বলেন, ‘তারা জানিয়েছেন, ওখানে (রাখাইন প্রদেশ) পরিস্থিতি অনেক খারাপ বলে তারা পালাতে চেয়েছিল’। মিয়ানমারের রাখাইন রাজ্যেই মূলত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস। সেনাবাহিনীর অভিযানের পর ২০১৭ সালে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে যায়। ‘গণহত্যার অভিপ্রায়ে’ এই অভিযানে হত্যা ও ধর্ষণ চালানো হয়েছিল বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত দল।

রাখাইনে এখনো ছয় লাখের কাছাকাছি রোহিঙ্গা বাস করেন। স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ মৌলিক অধিকারগুলোর কোনোটিই ঠিকমতো পান না তারা। জাতিসংঘের প্রতিবেদনে এ অবস্থাকে ‘শোচনীয়’ বলে উল্লেখ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ