শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সংকটে বিরোধীদের ঐক্যের ঘোষণা মাওলানা ফজলুর রহমানের লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই ২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় ইসলামী যুব আন্দোলনের নতুন লোগো অনুমোদন গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা

ইসলাম নিয়ে কটূক্তি, পাকিস্তানে শিক্ষকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম নিয়ে কটূক্তি করার দায়ে পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ের প্রভাষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদেশ দিয়েছেন দেশটির আদালত। গতকাল শনিবার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে দেশটির মুলতানের একটি আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। অনাদায়ে তাকে আরো ৬ মাসের জেল দিয়েছে আদালত। নিউ সেন্ট্রাল জেল মুলতানে উচ্চ নিরাপত্তা সম্বলিত ওয়ার্ডে রাখা হয়েছে হাফিজকে।

মুলতানের ওই আদালত তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে। দীর্ঘ বিচারকার্য শেষে শনিবার মৃত্যুদণ্ডের এই রায় দেয়া হয় বলে জানিয়েছে আল জাজিরা।

মুলতানে বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য বিভাগে ভিজিটিং লেকচারার ছিলেন জুনায়েদ হাফিজ। ২০১৩ সালে কুরআন ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন জুনায়েদ। মৌখিকভাবেও কুরআন ও হযরত মুহাম্মদ সা. কে অবমাননা করে মন্তব্য করেন।

পরে ইসলাম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং বিচারের দাবিতে পাকিস্তান জুড়ে তীব্র আন্দোলন শুরু হয়। ২০১৩ সালের ১৩ই মার্চ তাকে গ্রেপ্তার করে পাকিস্তান পুলিশ। বিচারকাজ শুরু হয় ২০১৪ সালে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ