শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সংকটে বিরোধীদের ঐক্যের ঘোষণা মাওলানা ফজলুর রহমানের লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই ২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় ইসলামী যুব আন্দোলনের নতুন লোগো অনুমোদন গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা

জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিম্বাবুয়ের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল শুক্রবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।

মাশোনাল্যান্ডের মুটোকো শহর এলাকার একটি মহাসড়কে বাসটির চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ মহাসড়ক ধরেই মোজাম্বিক সীমান্ত সংলগ্ন নিয়ামাপনডা থেকে রাজধানী হারারে যাওয়া হয়। ঘটনাস্থলেই আটজন এবং বাকী তিনজন হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান।

রবার্ট মুজেজিয়া নামে প্রদেশের এক কর্মকর্তা জানান, আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হারারের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, জিম্বাবুয়েতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, চালকের অসতর্কতা ও খারাপ রাস্তাঘাট এসব দুর্ঘটনার কারণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ