রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

'সিরিয়ায় মার্কিন সেনা রাখতে গেলে গণপ্রতিরোধ শুরু হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় ভবিষ্যতে মার্কিন সেনা মোতায়েন রাখার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেন, সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখতে গেলে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হবে।

চীনা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার আসাদ এ মন্তব্য করেন বলে জানায় পার্স ‍টুডে।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ২০২০ সালের নির্বাচনে পুনঃনির্বাচিত না হন তাহলে সিরিয়া বিষয়ে আমেরিকার নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আমরা বুঝতে পারি যে, আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা নয়, এটি সম্পূর্ণভাবে কয়েকটি লবির উপর নির্ভরশীল।’

বাশার আল-আসাদ আরও বলেন, ‘১৯৭৪ সালের প্রেসিডেন্ট নিক্সন থেকে আজকের ট্রাম্প পর্যন্ত সব প্রেসিডেন্ট ওই লবি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন। সে ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের কতটা সদিচ্ছা আছে সেটি কোনো বিষয় নয়; তাদের কারো পক্ষেই ওই লবির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আগামী কয়েক বছরের ভেতরে আমেরিকার এই নীতির পরিবর্তন হবে বলে আশা করা যায়।’

বাশার আসাদ জানান, তার দেশকে ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল এবং তাদের পশ্চিমা ও আঞ্চলিক মিত্ররা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ