সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

গোডাউন পুড়ে ছাই হলেও অক্ষত কোরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের নান্দাইল পৌর সদরের চণ্ডীপাশা স’মিল এলাকায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির গোডাউনসহ ছয়টি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে।

গত সোমবার দিবাগত রাতের এ ঘটনায় পবিত্র কোরআন শরীফ অক্ষত রয়ে গেছে। জ্বলন্ত সেই অগ্নিকাণ্ডে পুড়েনি কোরআন শরীফের কোনো আরবি হরফ। সেই সঙ্গে অক্ষত রয়েছে দুইটি জায়নামাজ।

হতাহত না হলেও ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে এ ঘটনায়। এ খবর ছড়িয়ে পড়ে নান্দাইলের সর্বত্র। নিজ চোখে দেখার জন্য উপজেলাসহ বিভিন্ন এলাকার লোকজন এসে ভিড় জমিয়েছে অগ্নিকাণ্ডের স্থানে।

মঙ্গলবার সকালে সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবদুর রহিম সুজন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া ও থানার ওসি মনসুর আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, ভোররাতে এই অগ্নিকাণ্ড ঘটে। আবুল খায়ের টোব্যাকো কোম্পানির গোডাউনসহ ফাহিম ভিলা নামে একটি বাসার ছয়টি ঘর পুড়ে যায়।

বাসার ভিতরে ঘুমন্ত অবস্থায় লোকজনদের বের করতে পারলেও আগুন বিশালাকারে ছড়িয়ে পড়ায় ঘরের আসবাবপত্র-মালামাল বের করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের টিম লিডার রুবেল মিয়া জানান, ‘এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ