বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

কাশ্মীরকে ইসরায়েলের আদলে হিন্দুরাষ্ট্র বানাতে চায় ভারত: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভারতীয় বাহিনী ১০০ দিনেরও বেশি সময় ধরে কাশ্মীরকে ঘিরে রেখেছে। তারা কাশ্মীরে ফ্যাসিবাদী আদর্শ চাপিয়ে দিতে চায়।

ডেইলি পাকিস্তান জানায়, যুক্তরাষ্ট্রের ভারতীয় কনস্যুলেট কাশ্মীরকে ইসরায়েলের আদলে হিন্দু রাষ্ট্র হিসেবে গঠন করতে চায়। এজন্য প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সমালোচনা করে টুইট করেন।

ইসরায়েলের ইহুদি রাষ্ট্রের আদলে অধিকৃত কাশ্মীরকে হিন্দু রাষ্ট্র বানানোর বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খান টুইট বার্তায় বলেন, ভারতীয় বাহিনী একশো দিনেরও বেশি সময় ধরে কাশ্মীরকে ঘিরে রেখেছে। কাশ্মীরিদের সাথে সবচেয়ে বেশি অমানবিক আচরণ করছে। মানবাধিকার লঙ্ঘণ করছে।

অন্যান্য দেশ তাদের ব্যবসায়ের স্বার্থ রক্ষায় নীরব। কাশ্মীর নিয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

উল্লেখ্য, কয়েকদিন আগে নিউইয়র্কের এক ভারতীয় কনস্যুলেট কর্মকর্তা বলেছিলেন, অধিকৃত কাশ্মীরে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি করতে তারা ইসরায়েলকে মডেল হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছে।

ডেইলি পাকিস্তান থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ