শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: গাজী আতাউর রহমান দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের পতাকা র‍্যালি উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে অস্বীকৃতি মাওলানা বদরুদ্দিন আজমলের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ৮ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের উদ্বেগ

ঢাকার বায়ুদূষণের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুহা. শাহাব উদ্দিন বলেছেন, ঢাকা শহরে বায়ুদূষণের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে। কীভাবে জনগণকে বায়ুদূষণ থেকে মুক্ত করতে পারি সেজন্য এ সভা ডাকা হয়েছে।

সোমবার পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার বায়ু ও শব্দ দূষণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইউটিলিটি সার্ভিসের কাজের জন্য বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করতে হবে। এলিভেটেড এক্সপ্রেস-হাইওয়েসহ বিভিন্ন প্রকল্পের জন্য সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের বায়ুদূষণের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। নগরীর বিভিন্ন স্থানে ভবন নির্মাণের সময় পানি ছিঁটানো, নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে না রাখা ও নির্মাণের ক্ষেত্রে নির্ধারিত বেষ্টনির মধ্যে আছে কিনা সেটি দেখতে হবে।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

তিনি আরও বলেন, বাংলাদেশে বায়ুদূষণের উৎস নিয়ে চলতি বছরের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্ব ব্যাংকের প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হচ্ছে ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া ও নির্মাণ কাজ। আট বছর ধরে এই তিন উৎস ক্রমেই বাড়ছে।

পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেখা যায়, ২০১৩ সালে দেশে ইটভাটার সংখ্যা ছিল ৪ হাজার ৯৯৫। পরে ২০১৮ সালের পরিবেশ অধিদপ্তরের জরিপে দেখা যায় দেশের ইটভাটার সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৯০২টি। এর মধ্যে ২ হাজার ৪৮৭টি ইটভাটা ঢাকা বিভাগের মধ্যে গড়ে উঠেছে।

ওই গবেষণার তথ্য অনুযায়ী, ২০১০ সালে দেশে মোট যানবাহনের পরিমাণ ছিল ৩ লাখ ৬৯ হাজার ৬৭৭। যা ২০১৮ সালে বেড়ে হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৬৫৪।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ