শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮


প্রধানমন্ত্রীকে এরিক এরশাদের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) বর্তমান চেয়ারম্যান ও চাচা জিএম কাদেরের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন দলের প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে শাহাত জাবর এরিক এরশাদ।

আজ শনিবার প্রধানমন্ত্রীকে চিঠিটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এরশাদের সাবেক স্ত্রী ও এরিকের মা বিদিশা এরশাদ। পাশাপাশি একই চিঠির অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের আইজিপি ও জাতীয় প্রেসক্লাবের সভাপতিকেও দেওয়া হয়েছে।

চিঠিতে এরিক অভিযোগ করেন, বাবা এরশাদের মৃত্যুর পর থেকে চাচা জিএম কাদের ও তার অনুসারীরা তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। এমনকি এরশাদের মৃত্যুর পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাকে তার বাবার লাশ পর্যন্ত দেখতে দেয়া হয়নি।

বিদিশার বিরুদ্ধেও বিভিন্ন রকম অপবাদ দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মা-ছেলের সম্পর্ককে ছিন্ন করা হয়েছিল। কখনও কখনও আবার তাকে অর্ধাহার-অনাহারে রাখা হতো। গাড়ির চালক ও কাজের বুয়াদের দিয়েও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ