বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

লেবাননের বিক্ষোভে নেমে আসলো স্কুল শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার আন্দোলনে অংশ নিতে স্কুল বাদ দিয়ে রাজপথে নেমেছে লেবাননের লাখো স্কুল শিক্ষার্থী।

দুই সপ্তাহ ধরে দেশটিতে আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ-যুবকদের এই আন্দোলনে এবার যোগ দিল স্কুল শিক্ষার্থীরা।

গতকাল বুধবার ১৬ বছর বয়সী শিক্ষার্থী সিডন আল জাজিরাকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্কুল ছেড়ে শহরের কেন্দ্রস্থলে ইলিয়া ক্রসিংয়ে বিক্ষোভে যোগ দিয়েছে। তারা সংখ্যায় অনেক।

বিক্ষোভকারীদের দাবির মুখে প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করলেও স্থিতিশীলতা আসেনি লেবাননে। রাজনৈতিক সংস্কার ও অর্থনৈতিক সঙ্কট নিরসনের দাবিতে চলমান গণ-আন্দোলন চতুর্থ সপ্তাহে পৌঁছেছে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা।

বুধবার রাজধানী বৈরুতসহ অন্যান্য শহরে অবস্থিত সরকারি ভবনগুলো ঘিরে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বিভিন্ন সরকারি ভবনের আশপাশে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয় তারা।

প্রতিবাদী জনতা বন্ধ করে রেখেছে বৈরুতের সব বড় রাস্তা। সাথে সাথে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য শহরেও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ