সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

রোমে কমিউনিটি নেতা ও মসজিদের ইমাম-সাংবাদিক প্রতিনিধির মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালির রোমে মসজিদের ইমাম, কমিউনিটির নেতা, সাংবাদিক ও মসজিদ পরিচালনা কমিটির নেতাদের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোমের তরপিনাতারা ৬নং কমুনের হলে আয়োজিত এই আলোচনা সভায় রোমের মসজিদগুলোর পানি, বিদ্যুৎ বিল মওকুফ এবং কবরস্থানের জায়গা ক্রয় সংক্রান্ত বিশদ আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ওলামা কাউন্সিল অব ইতালির সভাপতি মাওলানা মিজানুর রহমান।
স্পিকারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান কামরুল, বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আলী আম্বর আশরাফ, মোক্তার, ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, ইমাম মাওলানা মিকাইল, মাওলানা নাঈমসহ রোমের বিভিন্ন মসজিদের ইমাম, পরিচালনা পরিষদের সভাপতি, সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ