শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বক্তারা যে দশটি বিষয়ে অধিক মনোযোগ দিবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী আব্দুস সবুর খান ।।

শুরু হচ্ছে ওয়াজ মাহফিলের মওসুম। যেকোন ফল ইত্যাদির মওসুম থাকে৷ আমাদের দেশে মাহফিলেরও মওসুম আছে, তাহলো শীতকাল৷ যা ইতিমধ্যে আসি আসি করছে৷ বক্তাদের কাছে আমি নগণ্যের কয়েকটি নিবেদন:

এক. ইতিবাচক আলোচনাকে প্রাধান্য দিন। শ্রোতাদের অধিকতর ফায়দার দিকে মনোযোগ দিন।

দুই. ভিত্তিহীন, বানোয়াট কিচ্ছা কাহিনী পরিহার করুন৷ কুরআন, হাদিস ও আকাবির ও আসলাফের নির্ভরযোগ্য ঘটনাবলী বলুন।

তিন. লৌকিকতা করে অন্যের সুর নকল করা থেকে বিরত থাকুন৷ এতে নিজেকে হাসির পাত্র হতে হয়৷

চার. আল্লাহর দেয়া আপনার ফিতরে লাহজায় দীনের কথা দিলের দরদ নিয়ে বলুন৷

পাঁচ. আয়োজকদের আপ্যায়ন, আপনাকে দেয়া হাদিয়া ইত্যাদি নিয়ে যেকোন অশোভন আচরণ থেকে বিরত থাকুন৷

ছয়. যে কোন সহিহ হাদিস গ্রন্থ নিয়মিত মুতালাআয় রাখুন৷

সাত. আল আহাম ফাল আহাম তথা অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলুন৷ অহেতুক আলোচনা এদিক সেদিক করা থেকে বিরত থাকুন।

আট. নিজের ঢোল নিজে পেটানো থেকে বিরত থাকুন৷ নিজের মাহফিলের পোস্টার প্রচার, যাওয়ার সময় সেলফি, এসে সেলফি, গাড়িতে বসে সেলফি এসব থেকে সম্পূর্ণ পরিহার করুন৷ ইনশাআল্লাহ মর্যাদা বাড়বে৷

নয়. বেশির চেয়ে বেশি আমাদের আকাবির ও আসলাফের হাওয়ালায় কথা বলুন৷

দশ. সর্বোপরি নিজের মধ্যে দীনকে ফিট করার প্রতি গুরুত্ব দিন৷ সফরে নামাজ, পর্দা, সফর সঙ্গির হক সম্পর্কে সযাগ থাকুন৷

লেখক : নায়েবে মুফতী, জামিয়া আকবর কমপ্লেক্স মিরপুর, ঢাকা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ