শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বিশ্বনাথ থানা শাখা ছাত্র মজলিসের কমিটি গঠন যুক্তরাষ্ট্র খেলাফত মজলিসের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৫ অক্টোবর শুক্রবার বিশ্বনাথ মজলিস মিলনায়তনে ইসলামী ছাত্র মজলিস বিশ্বনাথ থানা শাখার উদ্যোগে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

নতুন নেতৃত্ব কে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুফতি লুৎফুর রহমান ক্বাসিমি, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শিহাব উদ্দিন সাকিব, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খাঁন শাহীন।

তাদের শুভেচ্ছা বার্তায় বলেন, আল্লাহর জমীনে আল্লাহর খেলাফত কায়েমের লক্ষ্যে যারাই কাজ করে যাবে আল্লাহর নুসরাত তাদের সাথে থাকবে এবং আল্লাহ তাদের প্রতিষ্টিত করবেন।

মুফতি ক্বাসিমী নব নির্বাচিত কমিটির উদ্দেশ্যে বলেন, তোমাদের কাছে এই প্রত্যয় তোমরা আমৃত্যু শহীদি কাফেলা 'বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের' রশ্মি ধরে পৃথিবীর বুকে খেলাফত আলা মিনহাজিন নুবুওয়াহ’র শান্তিময় পতাকা উড্ডয়নে শরীক হতে পার এই প্রত্যাশা করছি।

প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার বায়তুল মাল সম্পাদক লুৎফুর রহমান, সাবেক বিশ্বানাথ থানা শাখার সভাপতি মাওলানা নূরুদ্দীন আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা আকছার আলী।

এতে সবার প্রত্যক্ষ ভোটে ২০১৯-২০ সেশনের জন্য বিশ্বনাথ থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আবিদুর রহমান নাঈম, সেক্রেটারি মনোনীত হয়েছেন হুসাইন মোহাম্মদ আশরাফ, অন্যান্য দায়িত্বশীল হলেন, প্রশিক্ষণ সম্পাদক হাবিবুল্লাহ মিছবাহ, বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও অফিস সম্পাদক মারজানুর রহমান, শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ