শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসলামী ব্যাংকের 'অডিট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ‘অডিট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদের সভাপতিতত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমদ চৌধুরী ও মুহা. সালেহ ইকবাল, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট প্রধান মুহা সদরুল হুদা, এফসিএ এবং ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ডাইরেক্টর জেনারেল মাহমুদ আহমেদ।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহা শামসুল হুদা, মুহা. মাহবুব আলম ও রফিক উল আলমসহ অন্যান্য নির্বাহীগণ দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন। ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স উইং-এর কর্মকর্তাগণ কর্মশালায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ব্যাংকিং নিয়মনীতির যথাযথ পরিপালনের মাধ্যমে ইসলামী ব্যাংক গ্রাহকদের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবা প্রদান করছে। এ ব্যাংক (ইসলামী ব্যাংক) টানা আট বছর বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় দেশের একমাত্র ব্যাংক হিসেবে অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

তিনি ইসলামী ব্যাংকের সার্বিক অগ্রযাত্রায় প্রযুক্তি জ্ঞানে নিজেদের আরো সমৃদ্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ