রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

কারী বেলায়েত হুসাইন রহ. এর সহধর্মীনি সিসিইউতে, দেশবাসীর দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রখ্যাত আলেম ও নুরানী পদ্ধতির প্রবর্তক শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর সহধর্মীনি জান্নাতুল ফেরদৌস (৮৫) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হৃদরোগ আক্রান্ত হলে তাকে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অফিস সহকারী মোহাম্মদ হাসান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।

আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর ছেলে ও নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনরা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ