রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

চট্টগ্রামে খেলাফত যুব মজলিসের কৃতি সংবর্ধনা ও জেলা সম্মেলন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধিনে অনুষ্ঠিত ২০১৮-১৯ সালের দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষায় চট্টগ্রাম জেলা থেকে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও জেলা সম্মেলনের আয়োজন করছেন বাংলাদেশ খেলাফত যুবমজলিস চট্টগ্রাম মহানগর শাখা।

আগামী (১৩ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে মহানগর সভাপতি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ আলী উসমান কৃতি সংবর্ধনা ও জেলা সম্মেলনের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত যুবমজলিসের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করবেন চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, জামেয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, বাংলাদেশ খেলাফত ছাত্রমজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাকির হোসেন ও মাওলানা আবুল হাসানাত জালালী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ওলামা মাশায়েখ, লেখক, গবেষক উপস্থিত থাকবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ