মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

ইহুদি বসতি সম্প্রসারণে ফিলিস্তিনের ১০০ একর জমি দখল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের বেশ কয়েকটি এলাকার অনেক জায়গা বেদখল করে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

আল আরাবিয়া ডটনেটের বরাতে জানা যায়, ফিলিস্তিনের তালমুদ কিরকুক রামল্লা পশ্চিম তীরের নাবলুসসহ আরো কয়েকটি এলাকার প্রায় ১০০ একর জমি দখল করেছে নিয়েছে।

অধিকৃত জায়নিস্ট ইহুদিবাদী সরকার দখলকৃত জমিগুলোতে ইহুদি উপনিবেশ আরও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।

ফিলিস্তিনের সমাজকর্মী ঘাসন গুলজ বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী কিরকুক ও রামাল্লার বাসিন্দাদের ঘরবাড়ী খালি করার আদেশ দিয়েছে। না হয় মাটির সঙ্গে ঘুরিয়ে দেয়ার হুমকি দিয়েছে তারা।

তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ঘোষণা করেছিলেন, তার সরকার ফিলিস্তিনের সমস্ত বসতি দখল করে ইহুদি বসতি স্থাপন করে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করবে।

তিনি আরও বলেন, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি জনবসতি স্থাপনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী পাঁচ মাস আগে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের আগে এসব বসতি স্থাপন করছেন বলে জানা যায়।

আল-আরাবিয়া ডটনেট অবলম্বনে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ