সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

পর্দা কেলেঙ্কারির কাছে রূপপুরের বালিশকাণ্ড হেরে গেছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর মেডিকেল কলেজ (ফেমিক) হাসপাতালের পর্দা কেনায় দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি পর্দার মূল্য ৩৭ লাখ টাকা! পর্দা কেলেঙ্কারির কাছে রূপপুরের বালিশকাণ্ড হেরে গেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ব্যাঙের ছাতার মতো ব্যাংক দিয়েছে সরকার। আজ সব ব্যাংক মুখ থুবড়ে পড়ে আছে। আজকের পত্রিকায়ই আছে, অর্থমন্ত্রী বলেছেন হলমার্ককে আবার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ লুটেরাদের আবার অর্থনীতিতে নিয়ে আসা হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল চরিত্র। এরা লুটেরা।’ চারদিকে লুট চলছে বলেও তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সাইফুর রহমান দেশপ্রেমিক ছিলেন। তার মতো রাজনীতিকরা নিজে বা দলের লোকদের লাভবান করার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দেননি। আজকে সাইফুর রহমান সাহেবরা থাকলে ওই রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হতো না।

তিনি আরও বলেন, বিদেশিরা এখনও মনে করেন, জিয়াউর রহমানের জন্ম না হলে পলিটিক্সে বাংলাদেশ একটা ফেইলড স্টেটে পরিণত হতো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ