শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

'জীবনে সুখ-শান্তির বড় অন্তরায় 'বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড' সংস্কৃতি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা তারিক জামিল। পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও দাঈ। ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ছাত্র এবং পাক তাবলিগ জামাতের মুরুব্বি। তরুণদের উদ্দেশ্যে দেওয়া বিশেষ একটি বয়ানের ছোট্র অংশ আওয়ার ইসলামের পাঠকদের জন্য তুলে ধরা হলো। অনুবাদ ও সম্পাদনা করেছেন রকিব মুহাম্মদ। 


সমাজের প্রতিটি সেক্টরে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সংস্কৃতি ছড়িয়ে পড়ছে। নির্লজ্জ এ সংস্কৃতি পশ্চিমাদের মাধ্যমে সারা বিশ্বব্যাপী মহামারির আকার ধারণ করছে। আমাদের তরুণ সমাজের বিশাল একটা অংশ এই মহামারির শিকার।

এ সংস্কৃতি দিনদিন যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ সংস্কৃতির ভয়াবহতা দীন-ধর্ম ও সমাজের জন্য যেমন ক্ষতিকর, তেমিনভাবে যাপিত জীবনের সুখ-শান্তির জন্যও বড় অন্তরায়।

আপনারা লক্ষ করে দেখুন! পশ্চিমাদের জীবনাচারের প্রতি গভীর মনোযোগ দিন। তাদের জীবনে না আছে শান্তি, না আছে কোনো সুখ। তাদের মাঝে সম্পর্কের টানাপোড়েনে প্রতিটা সংসার আজ ভেঙে যাচ্ছে। এই অবস্থার জন্য বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড নামক নির্লজ্জ সংস্কৃতি অনেকটাই দায়ী।

পশ্চিমা দেশগুলোতে মেয়েদের টিস্যু পরিমাণও মর্যাদা নেই। ব্যবহারের পর আস্তাকুড়ে ফেলে দেয়া হয় তাদের। বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কারণ আপনাদের সামনেই ভয়াবহ এ দিকটার স্থির চিত্র উপস্থিত।

ঠিক একই অবস্থা পুরুষদের ক্ষেত্রেও। তারা আজ যন্ত্রমানব কিংবা মজদুর। প্রয়োজনের ফুরিয়ে গেলে তাদেরও একই অবস্থা হয়। দাম্পত্য জীবনে কলহ, ডিপ্রেশন আর চরম হতাশায় ভুগছে তারা।

সুখ-শান্তি একমাত্র আল্লাহ তায়ালার আনুগত্যের মধ্যেই রয়েছে। তাকে ভালোবাসার মধ্যেই বান্দার জীবনে পরম সুখের তৃপ্তি অনুভব হয়।

প্রকৃত সুখের তৃপ্তি পেতে তরুণ-তরুণীদের এ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে, মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু অঅলাইহি ওয়া সাল্লামের নির্দেশিত পথ অনুসরণের করতে হবে। সাথে সাথে পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ