শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ওমর ইবনে আব্দুল আজিজ রহ.-এর ৩টি উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমর ইবনে আব্দুল আজিজ রহ.। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রা. এর দৌহিত্র। ইসলামের ইতিহাসে তার ন্যায়-নিষ্ঠতা ও খোদাভীরুতার কথা আজো স্বার্ণাক্ষরে লেখা রয়েছে। ইসলামী সালতানাতের ইতিহাসে আত্মসংযমী, ন্যায়-পরায়ন ও মিতব্যায়ী শাসক হিসেবে ওমর ইবনে আব্দুল আযিয রহ. ছিলেন অন্যন্য ব্যক্তিত্ব।

খলিফা হওয়ার পর তিনি বিভিন্ন সময়ে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। তাতে তিনি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ নসীহত বা উপদেশ প্রদান করেন। যা সময়ে সময়ে প্রতিটি মানুষের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক। এমনকি আমাদের জন্যও। সুতরাং, তার তিনটি মূল্যবান উপদেশ জেনে আসি-

১. বাদশা ও প্রজার পার্থক্য

জেনে রাখুন, আমি আপনাদের মাঝে শ্রেষ্ঠ নই; বরং আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। তবে পার্ধক্য হচ্ছে আল্লাহ আমার উপর এক গুরু দায়িত্ব অর্পন করেছেন।

২. জান্নাতের সবক

হে সন্তানেরা, তোমরা প্রচুর অর্থবিত্তের মালিক হয়ে তোমাদের বাবা জাহান্নামে যাওয়ার চেয়ে অভাব-অনটনে থেকে জান্নাতে যাওয়া আমার কাছে অধিক পছন্দের।

৩. প্রকৃত সস্কার 

আমার চিঠি পাওয়ার পর পুরো শহরকে ন্যায় ও ইনসাফের চাদরে ঢেকে দিবে। আর প্রত্যেক অলিগলি জুলুম-নির্যাতনমুক্ত রাখবে। মূলত এটাই নগরীর প্রকৃত সস্কার কাজ।

তথ্যসুত্র: মাদানী কুতুবখানা প্রকাশিত ‘গল্পে গল্পে ওমর ইবনে আব্দুল আযিয রহ.’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ