সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ডেঙ্গু আক্রান্ত স্বামীর চিকিৎসা করাতে গিয়ে স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত স্বামীর চিকিৎসা করাতে গিয়ে স্ত্রী রহিমা খাতুনের (৬০) মৃত্যু হয়েছে।

নিহত রহিমা বেগম সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী।

গতকাল সোমবার রাতে খুলনার গাজী মেডিকেলে কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামী ইয়াসিন আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

স্থানীয় সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, গত শুক্রবার ইয়াসিন আলীর (৭৫) পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে।

এরপর তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার সকালে ইয়াসিন আলীকে খুলনার গাজি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে তার অসুস্থ স্ত্রী রহিমা বেগমও ছিলেন।

রহিমা বেগম কিডনী ও লিভারের সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে রহিমা খাতুন মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা.আবু শাহিন বলেন, রহিমা বেগম নামের এক বৃদ্ধা মারা গেছেন বলে শুনেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ