শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রাসুল সা. স্পর্শ না পেয়ে বাচ্চার মত কেঁদেছিলো খেজুর গাছটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আনিকা তাহসিন সাইয়্যেদা

রাসুল সা. কে কুল কায়েনাত ভালোবেসেছেন। মাটি মানুষ এমনকি গাছ পর্যন্ত মুগ্ধ ছিলো রাসুল সা. এর প্রেমে।

মদিনায় যাওয়ার পর রাসুল সা. একটি খেজুর গাছের ছায়ায় দাঁড়িয়ে খুতবা দিতেন। বয়ান করার সময়ও নবি সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম খেজুর গাছটির উপর ভর করে দাঁড়াতেন।

গাছটি রাসুলের স্পর্শ পেয়ে যেন ধন্য হত। কিছুদিন পর এক আনসারী মহিলা তার কাঠমিস্ত্রি ছেলেকে দিয়ে রাসুলের জন্যে একটি মিম্বরের ব্যবস্থা করে দিলেন। যেনো খেজুর গাছের পরিবর্তে রাসুল সা. মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে পারেন।

তখন খেজুর গাছটি সরিয়ে নতুন কাঠের মিম্বর রাখা হলো খেজুর গাছের পাশে। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খুতবার জন্য ওই নতুন মিম্বরে দাঁড়ালেন, সবাইকে অবাক করে দিয়ে খেজুর গাছটি ছোট্ট বাচ্চার মতো কেঁদে ওঠলো।

আসলে নবীজির পরশ থেকে বঞ্চিত হয়ে খেজুর গাছটি করুণ সুরে কাঁদতে শুরু করেছিলো। রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম তখন মিম্বর থেকে নেমে খেজুর গাছের কাছে এলেন। ছোট্ট বাচ্চার মতো গাছটির গায়ে হাত বুলিয়ে দিলেন আদর করে দিলেন, যতক্ষণ পর্যন্ত না খেজুর গাছের কান্না থেমে গেল।

রাসুল বললেন, এই গাছের পাশে (আল্লাহর) যিকির করা হতো, তা থেকে বঞ্চিত হওয়ার কারণে গাছটি কান্না করছিলো। সহিহ বুখারি-৩৩১৯।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ