শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

কাশ্মীরে গাড়ি উল্টে নিহত ৫, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরের রাজৌরি জেলায় অতিরিক্ত যাত্রীবাহী একটি গাড়ি উল্টে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।

রোববার রাজৌরির একটি সড়ক থেকে গাড়িটি গভীর খাদে উল্টে এ প্রাণহানি ঘটে।

রাজৌরির স্থানীয় সরকারি কর্মকর্তা আয়জাজ আসাদ বলেন, পুঞ্চ জেলা থেকে একটি টেম্পোতে করে ৩৫ আরোহী রাজৌরির শারদা শারিফের দিকে যাচ্ছিলেন। পরে থানামান্ডি এলাকায় পৌঁছালে গাড়িটি রাস্তা থেকে গভীর খাদে ছিটকে পড়ে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচজনের নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেছেন, দুপুর দেড়টার দিকে গাড়িটি রাস্তা থেকে খাদে ছিটকে পড়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের শঙ্কা বাড়তে পারে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ