শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সোনারগাঁওয়ে স্ত্রীর আত্মহত্যা, স্বামীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর খাসপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে সালমা আক্তার শান্তা নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবারের (২২ আগস্ট) এ ঘটনায় নিহতের বোন নাসরিন আক্তার বাদী হয়ে ভগ্নিপতি আরিফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেছেন।

তিনি মামলায় উল্লেখ করেন, তার বোন সালমা আক্তার শান্তা ও বোন জামাই আরিফুল ইসলাম মিঠুর মাঝে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। বৃহস্পতিবার সকালে কলহের জের ধরে বোন জামাই আরিফুল ইসলাম মিঠু স্ত্রীকে মারধর করে। এ সময় তিনি স্ত্রীকে মরে যেতে বলেন।

এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রী সালমা আক্তার শান্তা বিকাল ৩টায় কাঁচপুর খাসপাড়া এলাকায় আফসার উদ্দিনের ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গৃহবধূর আত্মহত্যার ঘটনায় তার বোন বাদী হয়ে ভগ্নিপতির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ