শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর নয়া পল্টনে এক বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কিছুই করতে পারেনি, কিছুই পারেনি। এতোদিন হয়ে গেলো আপনারা একজন মানুষকেও ফেরত পাঠাতে পারলেন না। এই ব্যর্থতা তো চরম ব্যর্থতা। আপনারা কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, একজনকেও আপনারা প্রত্যাবাসন করতে পারেননি। তারপরে আবার ধমক দেন পররাষ্ট্রমন্ত্রী। বাহ! এতো দিন ধরে। আপনাদের নাকি এতো বন্ধু আছে তারা কেউ কিছু করতে পারলো না আপনাদের জন্য। অথচ এই যে এতোগুলো মানুষের চাপ বাংলাদেশকে সহ্য করতে হচ্ছে।

তিনি বলেন, সরকার কূটনৈতিকভাবেই কেবল ব্যর্থ নয়, অর্থনৈতিকভাবে ব্যর্থ, আইনশৃঙ্খলা পরিচালনা করতে ব্যর্থ। তাই চারিদিকে রক্ত ঝরছে, লাশ পড়ছে, নারী-শিশুরা নির্যাতিত হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ