শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

নারায়ণগঞ্জে মসজিদ থেকে ইমামের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদ থেকে দিদারুল ইসলামের ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ওই মসজিদের ইমামের রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দিদারুল খুলনা রাজাপুর এলাকার আফতাব ফরাজির ছেলে। গত ২৬ জুলাই থেকে তিনি মল্লিকপাড়ার নারায়ণদিয়া এলাকায় বায়তুল জালাল জামে মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে ফজর নামাজ পড়াতে না আসায় মুসল্লিরা সকালে তার রুমের দরজা খুলে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

ওসি মনিরজ্জামান বলেন, ‘ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ইমামকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানান ওসি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ