শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ১৯ জন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার সালন্দর ইউনিয়নে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন ডেনিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজু এন্টাপ্রাইজের বাসের চালক বাবুল, গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু ঠাকুরগাঁয়ের আশ্রমপাড়ার মজিবর রহমান ও নারগুনের আবুল কালাম আজাদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনার বাংলা পরিবহনের একটি বাস সালন্দর ডেনিস এলাকায় রাজু এন্টারপ্রাইজের বাসকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার ও এক যাত্রী। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও দুজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ