শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

মিয়ানমারে আবারো সংঘর্ষ, ঘরছাড়া দুই হাজার, নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনাবাহিনী আর জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মিয়ানমারে ১৯ জনের মৃত্যু হয়েছে, ঘরছাড়া হয়েছে অন্তত দুই হাজার মানুষ৷ মিয়ানমারের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান৷

জানা যায়, মিয়ানমারের উত্তরের শান রাজ্যে গত সপ্তাহে শুরু হয় এই সংঘর্ষ৷ বৃহস্পতিবার নর্দার্ন অ্যালায়েন্স নামের সরকারবিরোধী একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একটি আর্মি কলেজসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালায়৷

হামলায় হতাহতের ঘটনাও ঘটে৷ তারপর থেকে চলতে থাকা সংঘর্ষে এ পর্যন্ত ১৯ জন নিহত এবং অন্তত দুই হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে বলে বুধবার মিয়ানমারের সরকারী কর্মকর্তারা জানান৷

সংঘর্ষের কারণে ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষেরা লাশিও শহরের আশপাশের মঠগুলোতে আম্রয় নিয়েছেন৷ তাদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে৷

মিয়ানমারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, অস্থায়ী আশ্রয়শিবিরগুলোতে তারা খাবার, চিকিৎসাসেবা এবং আহত এবং নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছেন৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ