শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

মন্ত্রীর সঙ্গে বিরোধের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টে।

গতকাল মঙ্গলবার সিনেটে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি। মাত্তেও সালভিনি ক্ষমতাসীন জোটের শরিক দল ন্যাশনালিস্ট লীগের নেতা।

প্রধানমন্ত্রী কন্টের অভিযোগ, গত মে মাসে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে সালভিনির দল সাফল্য পাওয়ার পর থেকে তিনি নতুন নির্বাচনের অজুহাত খুঁজছেন। তিনি দলীয় স্বার্থে দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন, নতুন রাজনৈতিক সংকট তৈরি করছেন।

বিবিসির বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী কন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তার ডেপুটি ও স্বারাষ্ট্রমন্ত্রী সালভিনি। এছাড়া জোট শরিক ‘ফাইভ স্টার মুভমেন্ট’ দলের সঙ্গেও কাজ না করার কথা জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলা আজ বুধবার দলের বৈঠক ডেকেছেন। এ বিষয়ে করণীয় ঠিক করতে নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন তিনি। এতে কন্টেকেও যোগ দিতে বলা হয়েছে।

মাত্র ১৪ মাস আগে ন্যাশনালিস্ট লীগ ও ফাইভ স্টার মুভমেন্টের সঙ্গে মিলে স্বতন্ত্র প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেলেন কন্টে। কিন্তু গত ১২ দিন আগে তাদের কোয়ালিশন সরকারকে ‘অকর্মণ্য’ আখ্যা দিয়ে আগাম নির্বাচনের দাবি তোলেন সালভিনি।

-এটি