শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

‘সামাজিক আন্দোলনই দুর্নীতি দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সম্প্রতি শ্রীলংকার কলম্বোতে সাফা (সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সাফা কনফারেন্সে ‘কমবেটিং করাপশন ইন বাংলাদেশ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশসহ সাউথ এশিয়ান দেশ সমূহের উল্লেখযোগ্য পেশাবিদ হিসাব বিজ্ঞানী ও অন্যান্যরা অংশগ্রহণ করেন। ড. সেলিম দি ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এবং হিসাব বিজ্ঞান মান (এ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড) কমিটির সদস্য হিসাবে মিটিংএ অংশগ্রহণ করেন।

প্রবন্ধ উপস্থাপনে ড. সেলিম উল্লেখ করেন যে, টেকসই এবং অন্তর্ভূক্তিমূলক উন্নয়নসহ দারিদ্র বিমোচন, আয় বৈষম্য, সামাজিক, মানসিক ও মানবিক ভারসাম্যহীনতা ইত্যাদি তথা সামগ্রিক উন্নয়নের অন্যতম বাধা হচ্ছে দূর্নীতি।

ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল এক রিপোর্ট অনুসারে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ৬ বিলিয়ন লোক দূর্নীতির সমস্যায় আংশকাজনকভাবে জর্জরিত। একই ভাবে বিশ্বের ৬৮ শতাংশ দেশে দুর্নীতির বিভিন্ন ইস্যূগুলো গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসাবে বিবেচিত হচ্ছে।

ড. সেলিম তার প্রবন্ধে সারা বিশ্বে আলোচিত কমপক্ষে ৫৩ টি দুর্নীতি বিরোধী কর্মকৌশলের উপর আলোকপাত করে বাংলাদেশে দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মপদ্ধতি, আইন এবং দুর্নীতি দমনে সরকারের গৃহীত ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন।

তিনি আরো বলেন কমপক্ষে ৩০টির বেশী আইনী কাঠামো বর্তমান বাংলাদেশে দুর্নীতি দমন, নিবারণ, নিয়ন্ত্রণ এবং সুরক্ষায় প্রয়োগ রয়েছে।

জাতীয় শুদ্ধাচার নীতি, দুর্নীতি বিরোধী জাতিসংঘের কনভেনশন, তথ্য কমিশন, দুর্নীতি দমনে নিয়ন্ত্রনমূলক কার্যক্রমের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

এ সব তথ্যের মধ্যে দুর্নীতি দমন কমিশন ২০১৮ সালে অভিযোগ কেন্দ্রের মাধ্যমে হটলাইন ১৭,১৮,৭৩৬ টি কল গ্রহণ করেন এবং তন্মধ্যে ১৪৪টি অনুসন্ধানের জন্য বিবেচিত হয়। এছাড়া ২০১৮ তে মোট প্রাপ্ত অভিযোগ ১৬,৬০৬ যার মধ্যে ১২৬৫ টি অনুসন্ধানের জন্য গৃহীত হয়।

ড. সেলিম আরো উল্লেখ করেন যে, বাংলাদেশে বিভিন্ন রকমের দুর্নীতি বিরোধী অন্তর্ভূক্তিমূলক কর্মকৌশল গ্রহন কà¦