শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের পেকুয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ মুহা. বাদশা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার উপকূলীয় মগনামা ইউনিয়নে মগনামা শরৎঘোনা বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত বাদশা জলদস্যু বাহিনীর সক্রিয় সদস্য ও উপকূলের শীর্ষ জলদস্যু। ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটারগান, ১২টি তাজা গুলি, ৮টি খালি খোসা ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত বাদশা বাঁশখালী উপজেলার ছনুয়া টেকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া জানান, মগনামায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব মঙ্গলবার ভোরে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে একদল জলদস্যু। পাল্টা জবাবে র‌্যাবও গুলি চালায়।

বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে বন্দুকধারীরা পিছু হটলে ঘটনাস্থলে বাদশাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও জলদস্যুতার অভিযোগে বহু মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ