শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

সন্ত্রাসবাদের অভিযোগে তুরস্কে ৩ মেয়র বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়া, সন্ত্রাসবাদে মদদ দেয়া এবং গুজব ছড়ানোর অভিযোগে তিন জন মেয়রকে সাময়িক বরখাস্ত করেছে তুরস্ক সরকার।

আজ সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতির বরাতে তুর্কি সরকারি সংবাদ সংস্থা আনদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সাময়িক বরখাস্ত হওয়া তিন মেয়র হচ্ছেন দিয়ারাবকিরে আদনান সেলকুক মিজ্রাকলি, মার্ডিনের আহমেট তুর্ক এবং ও ভ্যানের বেদিয়া ওজগোকেস এরতান। তারা সবাই বিরোধী দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) নেতা।

সরকারি বিবৃতিতে বরখাস্তের পরপরই তিন মেয়রের বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে তাদের স্থলে নতুন মেয়র নিয়োগ দেয়া হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, এরদোগানের সরকার তুরস্কের ক্ষমতায় আসার পর থেকেই তার দল একে পার্টি অভিযোগ করে আসছে, এইচডিপি নেতারা সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট। যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দলটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ