শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

সেরা পুরস্কার পাওয়ার একদিন পরই ঘুষসহ পুলিশ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের তেলেঙ্গানায় সেরা পুলিশের সম্মাননা পাওয়ার একদিনের মাথায় ঘুষসহ হাতেনাতে ধরা পড়লেন পুলিশ অফিসার।

ভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার (১৬ আগস্ট) এক ট্রাক্টর মালিকের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করা হয় রাজ্যের মাহাবুবনগর ওয়ান-টাউন থানার কনস্টেবল তিরুপতি রেড্ডিকে।

দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) ডিএসপি কৃষ্ণ গৌড় জানান, বৈধ কাগজপত্র থাকার পরও রমেশ নামে এক ট্রাক্টর মালিকের কাছ থেকে ২০ হাজার রুপি ঘুষ দাবি করেন কনস্টেবল তিরুপতি।

পরে, এ বিষয়ে এসিবিতে অভিযোগ জানান রমেশ। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতেন তারা।

গত শুক্রবার (১৬ আগস্ট) পরিকল্পনা মোতাবেক ওই পুলিশ সদস্যকে ঘুষের ১৭ হাজার রুপিসহ হাতেনাতে আটক করেন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা।

ঘটনার মাত্র একদিন আগেই গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে ‘সেরা পুলিশ’র পুরস্কার পেয়েছিলেন আটক কনস্টেবল তিরুপতি রেড্ডি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ