রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা

চট্টগ্রামে মদ্যপানে ৩ যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরে মদপানে তিন যুবকের মৃত্যুর হয়েছে। এ ছাড়া আরও এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির মালিপাড়া এলাকায় চারজন মদপানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদের মধ্যে বিশ্বজিৎ মল্লিক (২৬) ও শাওন মজুমদার জুয়েলকে (৩২) মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আর মিলটন গোমেজ (৩০) ও উজ্জ্বল বণিককে (২০) তাদের স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

বেসরকারি হাসপাতালে মিলটন গোমেজের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান।

আর অসুস্থ অবস্থায় উজ্জ্বল বণিক নামে একজনকে নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ