রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা

কুমিল্লায় ন্যায্যমূল্য না পেয়ে গোমতী নদীতে পশুর চামড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ন্যায্যমূল্য না পাওয়ায় কুমিল্লায় গোমতী নদীতে কোরবানির পশুর চামড়া ফেলে দিয়েছে স্থানীয় খুচরা ক্রেতারা। তাছাড়া অনেক জায়গায় চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

কুমিল্লার চামড়া বাজারে ধ্বস নেমেছে। কুমিল্লার সবচেয়ে বড় চামড়া বাজার নগরীর ঋষিপট্টিতে কমে গেছে বেচাকেনা। প্রতিবছরের মতো পাড়ামহল্লার মৌসুমী চামড়া ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। পাড়ামহল্লা থেকে চামড়া সংগ্রহ করে বিক্রি করতে পারেননি অনেকেই।

মৌসুমী চামড়া ব্যবসায়ী রশিদ ১২টি চামড়া সংগ্রহ করেন বেলা ২টার দিকে কুমিল্লা ঋষিপট্টিতে বিক্রি করতে যান। সর্বোচ্চ ৭শত টাকায় চামড়া ক্রয় করেন যা ২ থেকে আড়াইশ টাকার বেশি দাম উঠছে না।

একই অবস্থার কথা জানান খুচরা ক্রেতা হাসান। ৩টি চামড়া ৫শ টাকা করে কিনে ৪শ’ করে বিক্রি করেন। এভাবেই চামড়া কিনে ক্ষতিগ্রস্ত হন শতাধিক খুচরা চামড়া ব্যবসায়ী।

জানা যায়, সন্ধ্যা পর্যন্ত গরু, মহিষের চামড়া সর্বোচ্চ ৩শ’ টাকা আর ছাগল ও ভেড়ার চামড়া ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম উঠেছে।

কারো কারো অভিযোগ, শহরের একটু দূরে ভাড়ায় ট্রাকে করে চামড়া শহরে এনে বিক্রি করে ট্রাক ভাড়ার টাকাই উঠেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ