শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাশ্মীর নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না: পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরিদের পাশে ছিল। কাশ্মীর নিয়ে কখনও কোনো সমঝোতা হতে পারে না।

বুধবার পাকিস্তান ঘোষিত ‌‌কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে দেশটির আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের এক বিবৃতিতে সেনাপ্রধান এ মন্তব্য করেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর।

জাভেদ বাজওয়া বলেন, ১৯৪৭ সালের একটি কাগজের লেখাতে কাশ্মীরের অবস্থানকে বদলানো যাবে না। কাশ্মীরকে এখন বা ভবিষ্যতে কেউ পদাবনত করতে পারবে না।

কাশ্মীরি জনগণের প্রতি সংহতি জানিয়ে পাক সেনাপ্রধান বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরিদের পাশে ছিল।ভারতের যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা কাশ্মীরি জনগণকে সর্বাত্মক সহযোগিতা করব।

কাশ্মীর বিষয়ে কোনো সমঝোতার সুযোগ নেই জানিয়ে জেনারেল কামার বাজওয়া আরও বলেন, ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় আমরা কাশ্মীরিদের পাশে সীসাঢালা প্রাচীরের ন্যায় দাঁড়াবো। এ জন্য আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। কাশ্মীর বিষয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ