শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রূপগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে চট্টগ্রামগামী একটি লবণের ট্রাক ও ভুলতাগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন পুলিশ কনস্টেবল সায়মন ইসলাম দুর্জয় ও রাজধানীর মেরুল বাড্ডার স্বর্ণ ব্যবসায়ী নিশি কান্ত দাসের ছেলে শিপন চন্দ্র দাস।

রোববার (১১ আগস্ট) দিবাগত ভোর রাতে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের উপজেলার কালাদী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সার্জেন্ট পঙ্কজ চন্দ্র জানান, রাতে কালাদী এলাকায় চট্টগ্রামগামী একটি লবণের ট্রাকের সঙ্গে ভুলতাগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে পুলিশ সদস্য সায়মন ইসলাম দুর্জয় ও রাজধানীর স্বর্ণ ব্যবসায়ী শিপন চন্দ্র দাস নিহত হন।

এ সময় আরও একজন আহত হন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্রাকসহ ট্রাকের চালক সাইদুর রহমান হ্যাপী ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ